ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরকার বর্তমান ধ্বংসপ্রাপ্ত রেল ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলো। তিনি বলেন, বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত রেল ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) টাঙ্গাইল স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধি করতে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি.এন. মজুমদার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑